বুধবার সিঙ্গাপুর যাচ্ছে নারী ফুটবলাররা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৭
চলতি মাসের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ডেভেলপমেন্ট টুর্নামেন্ট সিঙ্গাপুর-২০১৭’। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদশে জাতীয় মহিলা ফুটবল দল বুধবার দুপুর ১.৪৫টায় রিজেন্ট এয়ারওয়েজের ‘আরএক্স-০৭৮৪’ ফ্লাইটে করে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ নারী ফুটবল দল।
 
এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও সিঙ্গাপুর দল। বাংলাদেশ মোট দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে। অন্যান্য দেশের জাতীয় দল খেললেও বাংলাদেশ দলে জাতীয় দলের খেলোয়াড় থাকছে মাত্র ৪ জন। বাকিরা অনূর্ধ্ব-১৬ দলের। বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে।
 
এরপর ১৭ তারিখ শুক্রবার দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা।
 
ইত্তেফাক/মাহাদী