আইপিএল শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এরমধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স-এর জার্সি গায়ে হরভাজন সিংয়ের মেয়ের সঙ্গে খুনসুটি করতে দেখা গেলো শচীন টেন্ডুলকারকে।
মঙ্গলবার এই ঘটনার কথা উল্লেখ করে টুইটও করেন মাস্টারব্লাস্টার। হরভাজন কন্যার সঙ্গে কাটানো ওই মুহূর্তের কিছু ছবি পোস্ট করে নীচে লিখেন, 'ছোট হিনায়ার সঙ্গে খুব মজা করলাম।'
IMG0
শচীনের এই টুইট রি-টুইট করেন হরভাজন সিং এবং তার স্ত্রী গিতা বসরাও।
এদিকে, গতকাল টুইট করে নিজের বায়োপিক মুক্তির তারিখও জানান শচীন। আগামী ২৬ মে মুক্তি পাচ্ছে 'শচীন: অ্যা বিলিয়ন ড্রিমস' নামের ওই সিনেমা।
ইত্তেফাক/মনসুর
