ভালবাসা দিবসের উদযাপন অনেক সেলিব্রেটি অনেকভাবেই করে থাকেন। কেউ প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরেন, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ কাজে ডুবে ছিলেন। বলিউড বাদশা শাহরুখ কী করলেন! প্রশ্ন জাগতে পারে মনে।
হ্যাঁ, ভালবাসা দিবস উদযাপনে ভিন্নতা ছিল শাহরুখের। কিছু সময় হেটে কাটালেন তিনি। তবে স্ত্রী গৌরি খানকে নিয়ে না! অন্যকোনও বান্ধবীর সঙ্গেও হাঁটতে যাননি কিং খান। বরং তাঁর প্রিয় সন্তান আব্রামকে সঙ্গে রেখেছেন।
শাহরুখের তিন বছরের ছোট ছেলে। মুম্বাইয়ের জুহু বিচ ধরে বাবা-ছেলের হাঁটার ছবি নিজেই সোশ্যাল ওয়ার্ল্ডে শেয়ার করেছেন নায়ক। আপাতত তা ওয়েব দুনিয়ায় ভাইরাল।
শাহরুখ লিখেছেন, ‘গতকাল একটু বেশি রাতে জুহু বিচে আমরা হাতে হাত ধরে হাঁটলাম। বালির দুর্গ তৈরি করলাম…।’ তবে ভ্যালেন্টাইনস্ ডে-তে অনুরাগীদের একেবারেই হতাশ করেননি তিনি।
ইত্তেফাক/আনিসুর
