আনজামের আমন্ত্রণে এবার রুমি ও ঐশী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৬
 
সঙ্গীতাঙ্গনে নিজ কাজের জন্য জনপ্রিয় আরফিন রুমি। পাশাপাশি তরুণ কণ্ঠশিল্পী ঐশীও নিজের গান দিয়ে মুগ্ধ করছেন শ্রোতাদের। এবার তারা একসাথে গান করলেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর মঞ্চে।
 
আরফিন রুমির সুর ও সঙ্গীতায়োজনে গান গাইলেন ঐশী। সোমেশ্বর অলির গীতিকবিতায় গানটির রেকর্ডিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
 
পরিবর্তন ম্যাগাজিন অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেন আনজাম মাসুদ। তিনি বলেন, ‘আমার মনে হয় ‘আমি তোমাকে ভালোবাসি’ শিরোনামের এই গানটি নিয়ে রুমি-বেলাল দু’জনই বেশ উচ্ছ্বসিত। দু’জনই আশা করছেন সবার কাছে গানটি ভালো লাগবে। প্রতিবারের ন্যায় এবারের পর্বেও নানা চমক রাখা হয়েছে।’
 
পরিবর্তন অনুষ্ঠানের নতুনত্ব প্রসঙ্গে আনজাম আরো বলেন, ‘আমি চেষ্টা করি প্রতিটি পর্বেই নতুনত্বের ছোঁয়া রাখতে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বিভিন্ন বিষয়ের পরিবর্তন। সেই জায়গা থেকেই চেষ্টা করছি ভালো কিছু করার। দর্শকদের সাড়াও ভালো পাচ্ছি।’
 
‘পরিবর্তন’ অনুষ্ঠানের এই পর্বটি প্রচার হবে আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে।
 
ইত্তেফাক/আনিসুর