ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন দলের অন্যতম সেরা পেসার ডেভিড উইলিকে। কাঁধে সার্জারির কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে দলের বাইরে থাকতে হচ্ছে। গত মাসে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আঘাত পান উইলি।
২৬ বছর বয়সী উইলির এপ্রিলের আগে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরা হচ্ছে না। তার পরিবর্তে দীর্ঘ সময় পর ওডিআই দলে ফিরেছেন স্টিভেন ফিন। সবশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচ খেলেছিলেন এ ডানহাতি পেসার।
আগামী ২২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবে ইংলিশরা। মূল সিরিজ শুরুর আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
ইত্তেফাক/মাহাদী
