বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরের তৃতীয় রাউন্ডে জয় পায়নি কোনো দল। ড্র হয়েছে দু’টি ম্যাচই। পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার হাইস্কোরিং ম্যাচে নাঈম-জহুরুলদের দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামতে হয়নি। অন্য ম্যাচে মুখোমুখি হয় দু’বারের চ্যাম্পিয়ন সাউথ ও সেন্ট্রাল জোন।
বুধবার ছিল চারদিনের ম্যাচের শেষ দিন। ফতুল্লায় এক উইকেটে ৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে সেন্ট্রাল জোন। সাউথ জোনের ছুঁড়ে দেওয়া ২৭৯ রানের লক্ষ্যে পাঁচ উইকেটে ১৯০ রান তোলার পর ড্রয়ে ম্যাচ নিষ্পত্তি হয়। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জেতেন সেন্ট্রালের শুভাগত হোম। ব্যাট হাতে সেঞ্চুরির পর অর্ধশতক আর বোলিংয়ে ১০টি উইকেট দখল করেন
অন্যদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইস্ট ও নর্থ জোনের খেলা যে ড্র হবে তা অনুমিতই ছিল। ছয় উইকেটে ২৭৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা নর্থ জোনের প্রথম ইনিংস থামে ৪০৪ রানে। সেঞ্চুরি উদযাপন করেন নাঈম ইসরলাম (১০০)।
ইত্তেফাক/মাহাদী
