অনলাইনে ‘শূন্য’ এর টিজার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৩
অনলাইনে মুক্তি পেল বন্ধন বিশ্বাসের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র শূন্য’র টিজার। জোহা মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিতে অভিনয় করছেন ওমর সানি ও রেসি। এছাড়া দেখা যাবে নতুন মুখ তুরাজ খানকে।
 
পরিচালক বন্ধন বিশ্বাস জানান, ‘শূন্য’ চলচ্চিত্রটি আমার প্রথম কাজ। আমি চেষ্টা করেছি একটু রোমান্টিক আর অ্যাকশন ধাচের করতে। চলচ্চিত্রটি সম্পূর্ণ পরিবার নিয়ে দেখার মত চলচ্চিত্র এটি। যেহেতু ওমর সানি আর রেসীর প্রথম জুটি! আমার মনে হয় দর্শক গল্পটি ভালভাবেই নিবে।
 
তিনি আরো বলেন,  নবাগত তুরাজ খানও একজন মঞ্চের মানুষ হিসেবে বেশ ভাল করেছে এই চলচ্চিত্রে। আর নবাগত নায়িকা হিসেবে কাজ করেছেন সানজিদা তন্ময়।’
 
 
ইত্তেফাক/মাহাদী