আবারও স্কিন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান। চিকিৎসকরা সানস্ক্রিনের ব্যাপারে তাকে নতুন করে সতর্ক করে দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এটা ৪৮ বছর বয়সী এই তারকার ষষ্ঠ দফা চিকিৎসা। ২০১৩ সালে প্রথম জ্যাকম্যানের শরীর থেকে ক্যান্সারে আক্রান্ত সেল অপসারণ করা হয়।
এরপর থেকে কয়েকবার তিনি ক্যান্সারের চিকিৎসা নেন। ২০১৬ সালেও তিনি চিকিৎসা নেন। উলভারিন খ্যাত এই তারকা অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেন। দেশটিতে স্কিন ক্যান্সারের হার সবচেয়ে বেশি।
তিনি অভিনয় করেছেন হলিউডের সাড়া জাগানো ছবি, এক্সমেন, উলভারিন, প্রেস্টিজ, ভ্যান হেলসিং, রিয়াল স্টিল এ। সামনেই মুক্তি পাবে তার বহুল প্রতীক্ষিত ছবি লোগান।
ইত্তেফাক/মাহাদী
