বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম পর্বের লড়াইয়ে নামছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ এরিনায় গানারদের স্বাগত জানাবে মিউনিখ।
ম্যাচের আগে আর্সেনালকে সতর্কবার্তা দিলেন রবার্ট লেভনডস্কি। জানিয়ে দিলেন, বায়ার্ন যদি ছন্দে থাকে, আর্সেনালের কোনও সুযোগ নেই। তিনি বলেন, ‘আর্সেনাল খুব ভাল দল। কিন্তু বায়ার্ন যদি ছন্দে থাকে তা হলে ওরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারবে না।’
পেপ গার্দিওলার জমানায় বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য ছিল বায়ার্ন। কার্লো আনচেলোত্তির সময় ধারাবাহিকতা হারালেও এখনও লিগ টেবলের শীর্ষেই রয়েছে বায়ার্ন।
লেভনডস্কি বলেন, ‘আর্সেনালে একাধিক দুর্দান্ত ফুটবলার রয়েছে। ওরা চ্যাম্পিয়ন্স লিগে খেলে অভ্যস্ত। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’
ইত্তেফাক/মাহাদী
