নেত্রকোনায় গাঁজাসহ ইউপি সদস্য আটক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৯
 
নেত্রকোনার খালিয়াজুরী থানা পুলিশ বুধবার সকালে আধা কেজি গাঁজাসহ এক ইউপি সদস্যকে আটক করেছে।
 
আটককৃতের নাম রনজিত চন্দ্র বিশ্বাস (৪৫)। তার বাড়ি খালিয়াজুরী উপজেলা সদরের কিষ্টপুর গ্রামে। সে খালিয়াজুরী সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য।
 
খালিয়াজুরী থানার ওসি শওকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সকালে কিষ্টপুর ফেরিঘাট এলাকা থেকে রনজিতকে আটক করা হয়।
 
ইত্তেফাক/জামান