নতুন বিজ্ঞাপনে মিলি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৯
 
অভিনেত্রী ফারহানা মিলি। নাটক, টেলিছবি কিংবা সিনেমায় নিজের অভিনয়ে পারদর্শিতা দেখিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে। বিজ্ঞাপনেও মাঝে মাঝে তাকে দেখা যায়, তবে সে কাজগুলো বেশ হিসেব-নিকাশ করেই অংশ নেন এই অভিনয়শিল্পী।
 
সম্প্রতি আবরো বিজ্ঞাপনে কাজ শুরু করছেন। তানভীরের নির্দেশনায় ফারহানা মিলি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেলিটকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। ভালোবাসা দিবসে ডিজিটাল মাধ্যম’সহ বেশ কয়েকটি চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।
 
বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে ফারহানা মিলি বলেন, বিজ্ঞাপনটির গল্প খুব সুন্দর। এতে আমি ডাক্তার হিসেবে কাজ করেছি। এর আগে আমি কখনোই বিজ্ঞাপনে বা নাটকে ডাক্তারের চরিত্রে কাজ করিনি। তানভীর খুব যত্ন করে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। চেষ্টা করেছেন একটি ভালো কাজ দাঁড় করাতে। মডেল হিসেবে আমি কাজ করে তৃপ্ত।’ দর্শকদেরও ভাল লাগবে বলে মনে করেন মিলি। 
 
ইত্তেফাক/আনিসুর