প্রথমবার একসঙ্গে আসিফ-ফাহমিদা: ‘অমন করে তাকিও না’ প্রকাশ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৩
 
আসিফ আকবর ও ফাহমিদা নবী প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিলেন নতুন একটি গানে। গানটির শিরোনাম ‘অমন করে তাকিও না’। ভালবাসা দিবস উপলক্ষে গতকাল গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে।
 
রোমান্টিক ধাঁচের এ গানটির কথা ও সুর দিয়েছেন তরুণ মুন্সী। আর কম্পোজিশনে ছিলেন দাউদ তানভীর রনি।
 
গানটি নিয়ে আসিফ আকবর বলেন,  গানটিতে নিজের গায়কীর একটা পরিবর্তন এনেছি। নিজের যে ঘরানা সেখান থেকে বের হয়ে এসে নতুন কিছু করার চেষ্টা করেছি।’
 
ইউটিউবে আসিফ তার নিজের আইডি থেকে প্রকাশ করেছেন। ই মিউজিকের ব্যানারে পরিচালনায় ছিলেন ইয়ামিন ইলান। 
 
ইত্তেফাক/আনিসুর