শাহরুখ খানের বিরুদ্ধে দাঙ্গায় মদত দেয়ার অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় বলা হয়, সিনেমা ‘রইস’ প্রচারের সময় ভারতীয় রেলের সম্পত্তি ভাঙচুর করতে প্রত্যক্ষ উৎসাহ জুগিয়েছেন শাহরুখ। পুলিশ ও ভারতীয় রেল মামলাটি করেছে।
পুলিশের অভিযোগ, ২৩ জানুয়ারি শাহরুখ ‘রইস’ সিনেমা প্রচারের কাজে কোটায় যান শাহরুখ। সেখানে তার ভক্তরা রেলের সম্পত্তি ভাঙচুর করেন। সেখানে দাঙ্গা পরিস্থিতিও সৃষ্টি হয়। জিবাংলা।
ইত্তেফাক/সালেহ্
