বিশ্বব্যাংকের ১৬টি গাড়ির কাগজপত্র জমা দেয়ার নির্দেশ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৭
 
বাংলাদেশে ব্যবহৃত বিশ্বব্যাংকের ১৬টি গাড়ির কাগজপত্র (পাসবই) জমা দেয়ার নির্দেশ দিয়েছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতর। বুধবার সকালে অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, বিশ্বব্যাংকের ব্যবহৃত ১৬টি গাড়ি কেনাকাটায় ত্রুটি থাকায় এই নির্দেশ দেয়া হয়েছে।
 
সূত্র জানায়, এই গাড়িগুলো শুল্কমুক্ত কোটায় কেনা হয়েছে। বিষয়টি শুল্কফাঁকির আওতায় পড়েছে কি না তদন্ত করতেই শুল্ক বিভাগ মাঠে নেমেছে।
 
ইত্তেফাক/মণ্ডল