মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৭
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নূরপুকুরপার ইউরোপা কোল্ড স্টোরেজের সামনে বাস সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুলাল বর্মন (৪২) নামে এক মাছ ব্যবাসায়ী মারা যান। বুধবার সকালে এই ঘটনা ঘটে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
নিহতের পিতা নারদ বর্মন জানান, বাগিয়া বাজার থেকে সিএনজি করে দিঘিরপাড় এলাকায় মাছ কিনতে যাচ্ছিলেন দুলাল বর্মন। নূরপুকুরপার এলাকার ইউরোপা কোল্ড স্টোরেজের সামনে দিঘিরপাড় ট্রান্সপোর্টের একটি বাস সিএনজিকে চাপা দেয়। সেখানে আমার ছেলে মারা যায়। 
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাবিব ইবনে আব্দুল্লাহ জানান, আজ বেলা ১০টার দিকে  হাসপাতালে মরদেহ আনা হয়। কিন্তু তার আগেই তিনি মারা যান।
 
টঙ্গীবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন জানান, ঘাতক বাসটি আটক করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে আছে।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম