ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড সুন্দরী আনুষ্কা শর্মার ‘প্রেম’ নিয়ে লুকোচুরি দীর্ঘদিনের। তাদের এই সম্পর্ক নিয়ে ভক্তদেরও দারুণ আগ্রহ। তবে কোহলি আনুষ্কা এবার হয়ত তাদের প্রেমের সম্পর্ককে ‘ইন্সটা অফিসিয়াল’ রুপ দিলেন। যা থেকে হয়ত ক্রিকেট বিশ্ব হয়ত তাদের লুকোচুরি প্রেমের ব্যাপারে কিছুটা স্পষ্ট ধারণা পেতে পারে।
গত দুই বছরে সম্ভবত এই প্রথমবার বিরটা কোহলি তার প্রেমকে মুক্তকণ্ঠে স্বীকার করাসহ প্রেয়সীর প্রশংসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামকে বেছে নিলেন। বিশ্ব ভালবাসা দিবসে এই স্বীকারক্তি বিরাট-অনুষ্কার ভক্তদের মধ্যে নতুন উন্মাদনা ছড়িয়েছে।
সবুজ ঘাসের লনের উপর বিরাট ও অনুষ্কা খুবই সাদামাটা ভাবে বসে আছে, এমনি একটা ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে বিরটা তার ভক্তদের জন্য লেখেন, ‘তুমি যদি চাও তবে প্রতিটা দিন হতে পারে ভ্যালেন্টাইন ডে। আনুষ্কা তুমি আমার প্রতিটা দিনই ভ্যালেনটাইন ডে বানিয়ে দিতে পার।’
বিরাটের দেয়া ছবিটা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এর আগে বিরাটের আরো একটি টুইট নিয়ে বিরাট-আনুষ্কার প্রেমের সম্পর্ক ভক্তদের মধ্যে নতুন গুঞ্জন ছড়িয়েছিল। এতেই বোঝা যায় শুধু ২২ গজে নয় প্রেমের ক্রিজেও বিরাট খুব পারদর্শী। এখন দেখার অপেক্ষা অানুষ্কা কি বলেন।
ইত্তেফাক/রেজা
