রামুতে কাঠভর্তি মিনিট্রাক আটক

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:৪৮

কক্সবাজারের রামুর দুর্গম এলাকা গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ কেটে নিয়ে যাওয়ার সময় কাঠভর্তি মিনিট্রাক আটক করেছে বনবিভাগ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, থিমছড়ির সংরক্ষিত বনাঞ্চল থেকে শুক্রবার বনদস্যুরা মূল্যবান গর্জন, মেহগনি ও কড়ই গাছ কেটে মিনিট্রাকে করে পাচার করছিল। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন বনবিভাগকে খবর দেয়। তখন ট্রাকটি ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বনবিভাগের লোকজন গাছভর্তি ট্রাকটি স্থানীয় বাঘখালী রেঞ্জের গিলাতলী বনবিট কার্যালয়ে নিয়ে আসে। গিলাতলী বনবিট কর্মকর্তা মোহাম্মদ লোকমান বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/আরকেজি