জাপানি ক্লাব ভিসেলে খেলবেন পোডলস্কি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯
তুরস্কের গালাতাসারে ছেড়ে জাপানের ভিসেল কোবে যেতে রাজি হয়েছেন জার্মানীর সাবেক স্ট্রাইকার লুকাস পোডলস্কি। আগামি জুন থেকেই তাকে জাপানি ক্লাবটির জার্সি গায়ে মাঠ মাতাতে দেখা যাবে। বুধবার বেশকয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। 
 
দৈনিক হুরিয়াতে প্রকাশিত রিপোর্টে বলা হয়, জাপানী প্রথম বিভাগের ক্লাবটির সঙ্গে ১৫ মিলিয়ন ইউরোতে তিন বছরের চুক্তি করতে রাজি হয়েছেন পোডলস্কি। 
IMG0
ইস্তাম্বুল দৈনিক বলেছে, ট্রান্সফার ফি বাবদ গালাতাসারে পাবে ২৭ লাখ ইউরো।আগামী ১ জুন পোডলস্কির এই দল বদল কর্যকর হবে। এর ফলে চলতি মৌসুমের শেষ পর্যন্ত গালাতাসারের হয়ে খেলবেন এই জার্মানীর সাবেক এ অধিনায়ক। তবে দল বদলের আনুষ্টানিকতা আগামী কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে বলে গনমাধ্যমগুলোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
 
ইতোমধ্যে অবশ্য ভিসেল কোব তুরস্কের ক্লাবকে ট্রান্সফার ফি হিসেবে ২০ লাখ ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু গালাতাসারে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাদের জানিয়ে দিয়েছে যে আর্সেনালকে তারা ২৫ লাখ ইউরো ট্রান্সফার ফি দিয়ে পোডলস্কিকে দলভুক্ত করেছে। 
IMG1
গালাতাসারে জাপানি ক্লাবটিকে জানায়, গালাতসারে তার (পোডলস্কি) প্রতি খুবই সন্তুষ্ট। তাই এত কম অর্থে তাকে বিক্রি করা সম্ভব নয়। শেষ পর্যন্ত অবশ্য ২৭ লাখ ইউরোতে আপোষ রফা হয়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া জার্মান তারকা পোডলস্কি ২০১৫ সালে আর্সেনাল ছেড়ে তার্কিশ জায়ান্ট গালাতাসারেতে যোগ দিয়েছিলেন।এর আগে ধারে তিনি ইন্টার মিলানে খেলেছেন। 
 
ইত্তেফাক/রেজা