২৩ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৬
ভারতের পররাষ্ট্র সচিব জয়শংকর আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের আমন্ত্রনে তিনি আসছেন।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দু’দেশের পররাষ্ট্র সচিব দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা করবেন। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ভারত সফরের বিষয় নিয়েও আলোচনা করবেন। ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।
 
একদিনের সফর শেষে জয়শংকর ২৪ ফেব্রুয়ারি সকালে ঢাকা ত্যাগ করবেন। বাসস
 
ইত্তেফাক/উজ্জল