পিএসজির কাছে হেরে বার্সেলোনায় এনরিকের ভবিষ্যত অনিশ্চিত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪০
চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে এক হালি গোল খেয়ে শোকে স্তব্ধ বার্সেলোনা শিবির। এই বিশাল পরাজয়ের দলটির খোলোয়াড় তাদের কোচ লুইস এনরিকের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা এএস স্পোর্টস ।
 
পত্রিকাটির এক খবরে জানা যায়, বার্সার ড্রেসিং রুমের শান্তি ও সম্প্রীতি নষ্ট হয়ে ম্যানেজরা লুইস এনরিককে কেন্দ্র করে অসন্তোষ দানা বেধে উঠেছে। বার্সেলোনায় লুইস এনরিকের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
 
স্পেনের এল পার্টিডাজোর কোপ রেডিও প্রোগ্রামের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ২০১৪ সালে নুক্যাম্পের দায়িত্ব নেয়া এনরিকেরে দায়িত্বের ভবিষ্যত এখন অনিশ্চিত। সেই সঙ্গে খবর বেরিয়েছে যে, এনরিকের সঙ্গে দলটির অনেক সদস্যের সম্পর্কও খুব ভালো যাচ্ছে না। দলের মূল খেলোয়াড়রাই এনরিকের উপর অসন্তুষ্ট।দলকে উপরে টেনে আনতে ও দলের সমস্যাগুলোর সমধান খুঁজে পেতে তারা এনরিককে অযোগ্য ভাবেন।
 
গতকাল রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে গোল উৎসবে মেতে উঠে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। কাতালানদের ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করে তারা।
 
ইত্তেফাক/রেজা