স্ত্রী উম্মে আল হাসান ওরফে শিশিরের সঙ্গে ভ্যালেনটাইন ডে’টা ভালোই কেটেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বুধবার স্ত্রীর সঙ্গে ভ্যালেনটাইন ডে উদযাপনের ছবি ফেসবুকে শেয়ার করেছেন দারুণ ক্যাপশনের সঙ্গে।
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সাকিব ও শিশির তাদের বিবাহিত জীবনের পঞ্চম ভ্যালেনটাইন ডে উদযাপন করেছেন দারুণ সমারোহে। ফেসবুকে দুইজনের ছবি অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করে হ্যাশট্যাগ দিয়ে যেন মনের সব কথা বলে দিয়েছেন সাকিব।
প্রথম হ্যাশট্যাগটা ছিল #আমরা, দ্বিতীয়টিতে বলেন আমার ভালোবাসা, আমার ভ্যালেনটাইন। শেষ হ্যাশট্যাগটির অনুবাদ করলে হয়, সারাজীবন একসঙ্গে। ভক্তরাও কমেন্টে সাকিব-শিশিরকে ভ্যালেনটাইন ডে’র শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকে ছবিটি বেশ আলোড়ন তুলেছে।
ইত্তেফাক/সাব্বির
