রাজধানীতে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫০
 
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাজধানীর পান্থপথ এলাকার একটি আবাসিক হোটেল থেকে সুমন কুমার কুণ্ডু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় পুলিশ ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করেছে।
 
পিবিআই ঢাকা মেট্রো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে সুমন ঐ নারীকে বিয়ের প্রলোভন দেয়। ওই নারীর পূর্বে একটি বিয়ে ছিল। গত বছর তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। সুমনের বিয়ের প্রলোভনে ঐ নারী সারা দিয়ে গত ২ ফেব্রুয়ারি পান্থপথের হোটেল নিউ ক্যাপিট্যালের একটি কক্ষে তারা ওঠেন। দুই-তিন পর ওই নারী জানতে পারেন যে সুমন একজন প্রতারক। হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে জানতে পারেন যে সুমন তার ধর্মীয় পরিচয় গোপন করে বিভিন্ন সময়ে নারীদের ওই হোটেলে নিয়ে আসে। প্রত্যেক নারীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। বিষয়টি জানতে পেরে ওই নারী তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি ধর্ষণ মামলা করে। ঐ মামলায় মঙ্গলবার রাতে পিবিআই ঐ হোটেলে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার ও নারীকে উদ্ধার করে।
 

ইত্তেফাক/মণ্ডল