সিনে-দুপুরে ‌হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩১
 
বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ‘চন্দ্রকথা’ তাঁর নিজের লেখা উপন্যাস অবলম্বনে নিজ চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান নুহাশ চলচ্চিত্র-এর ব্যানারে নির্মাণ করেন। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা সবই হুমায়ূন আহমেদ’র।
 
চলচ্চিত্রটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও মেহের আফরোজ শাওন এছাড়াও আছেন আসাদুজ্জামান নূর। আরো অভিনয় করেছেন এজাজুল ইসলাম, চম্পা, আহমেদ রুবলে, স্বাধীন খসরু, বহতা সাহা প্রমুখ।
 
চ্যানেল আইতে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে দেখানো হবে ফেয়ার এন্ড লাভলী সিনে-দুপুর ‘চন্দ্রকথা’। 
 
ইত্তেফাক/আনিসুর