বইমেলায় নাদিম মজিদের 'মহাজীবন এক্সপ্রেস'

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৮
 
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ফিচার লেখক নাদিম মজিদের প্রথম বই ‘মহাজীবন এক্সপ্রেস’। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত উপন্যাসটির প্রচ্ছদ একেছেন ধ্রুব এষ। 
 
IMG0
 
প্রথম উপন্যাস রচনায় তিনি ব্যয় করেন তিন বছর। তিনি জানান, ‘আমি তিন বছর সময় নিয়ে এ উপন্যাস লিখেছি। ‘মহাজীবন এক্সপ্রেস’ পড়ে পাঠক যেমন উপন্যাসের স্বাদ পাবেন, পাশাপাশি চারপাশে সফলতার শীর্ষে উঠা এক ঝাঁক তরুণ এবং পা পিছলে ব্যর্থ হওয়া এক তরুণী সম্পর্কে জানতে পারবেন।’
 
তিনি আরো জানান, ‘এ উপন্যাসটি বিশেষ করে যারা আন্তর্জাতিক যে কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হতে চান, মডেল হিসেবে নিজেকে পরিচিত করতে চান, সাংবাদিকতা পেশায় নিজেকে শক্ত করে তুলে ধরতে চান, যে কোনো আইডিয়াকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল করতে চান তাদের বিশেষ কাজে লাগবে।’ 
 
উপন্যাসটির মূল্য ১৪৫ টাকা। বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলায় ৫০২-৫০৩ নম্বর স্টলে। 
 
ইত্তেফাক/কাউছার