ভালবাসার গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন মাহদুর রহমান হিমি। নাটকটির শিরোনাম দেয়া হয়েছে ‘এপিটাফ’। মাসুদুল হাসানের গল্পে স্ক্রিপ্ট লিখেছেন লিওনেল মোর্শেদ রাকিন।
প্রধান চরিত্রে অভিনয় করেছন তৌসিফ মাহবুব, মেহজাবিন চৌধুরী ও ইরফান সাজ্জাদ।
নাটকটির গল্প নিয়ে নির্মাতা মাহমুদুর রহমান বলেন, মূলত ভালবাসার গল্প। তবে তৌসিফ-মেহজাবিনের পরেও গল্পের টুইস্টে দেখা যাবে সাজ্জাদকে। আশা করছি দর্শকদের ভাল লাগবে।
IMG0
এছাড়া অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন শামিম হাসান সরকার, কনক আহমেদ প্রমূখ।
তবে নাটকটিতে বিশেষ একটি দৃশ্যে দেখা যাবে সঙ্গীতশিল্পী তানজিব সারোয়ারকে। নাটকের দুটি গানের মধ্যে একটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও তানজিব। অন্যটি করেছেন নাহিদ নোমান অরুপ, কণ্ঠ দিয়েছেন দর্পণ দ্বীপ।
মোশন রক ইন্টারটেইনমেন্টের ব্যানারে ওয়াল্ডকম সলিউশনের প্রোডাকশনে নাটকটি নির্মাণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে নাটক ‘এপিটাফ’।
ইত্তেফাক/আনিসুর
