গত ডিসেম্বরে মুক্তি পায় আমির অভিনীত সিনেমা দঙ্গল। মুক্তির পর বক্স অফিসে একের পর এক রেকর্ড-সফলতা। এ উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন আমির খান। এ পার্টিতে উপস্থিত ছিলেন অসংখ্য বলিউড তারকারা।
তবে সবচেয়ে চমকের বিষয় হলো এই অনুষ্ঠানে অভিনেত্রী রেখার আগমন। যা দেখে আমির নিজেই চমকে গেছেন। উল্লেখ্য, রেখাকে খুব একটা পার্টি-অনুষ্ঠানে দেখা যায় না। শুধু যে উপস্থিত হয়েছেন তা না, আমিরের জন্য একটি উপহারও আনেন রেখা।
অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা আবেগাপ্লুত হয়ে পড়েন নায়ক আমির। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দঙ্গলে আমিরের অভিনয়ে মুগ্ধ রেখা। এজন্য তিনি নিজ হাতে একটি চিঠি লিখে নিয়ে এসেছিলেন।
পার্টিতে সবাইকে সেই চিঠি পড়ে শুনিয়েছেন আমির। টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ ইন্ডিয়া।
ইত্তেফাক/আনিসুর
