লাইভে আসছেন ফকির আলমগীর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৬
 
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফকির আলমগীর। সরাসরি গান আর আড্ডায় আসছেন। তার কণ্ঠে শোনা যাবে ও ছকিনা গেছত কিনা ভুইলা আমারে, আমি দাম দিয়ে কিনেছি বাংলা সহ তার অসংখ্য জনপ্রিয় গান।
 
দর্শকরা টেলিফোন এবং এসএমএস এর মাধ্যমে পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। জানাতে পারবেন মতামতও।
 
বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’তে সরাসরি গান গাইবেন ফকির আলমগীর। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ১৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টায়।
 
‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন।
 
ইত্তেফাক/আনিসুর