ইয়েমেনের রাজধানী সানার কাছে গতরাতে এক বিমান হামলায় আট নারী ও এক শিশু নিহত হয়েছে। একটি শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়।
বৃহস্পতিবার চিকিৎসাকর্মীরা একথা জানান। তারা আরো জানান, এই ঘটনায় আরো অন্তত ১০ নারী আহত হয়েছে। সানার হুথি বিদ্রোহীরা এই হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটকে দায়ী করছে।
ইত্তেফাক/সাব্বির
