আইপিএলে সাকিব-মোস্তাফিজের দলের খেলার শিডিউল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪১
সাকিব আল হাসান আইপিএল এর পরিচিত মুখ। গতমৌসুম থেকে আইপিএল এর মাঠ মাতান আরেক বাংলাদেশী সেনশেসন মোস্তাফিজুর রহমান। শেষ মৌসুমে তিনি হয়েছিলেন আইপিএল এর তরুণ উদীয়মান খেলোয়ার। হায়দরাবাদ সানরাইজার্সকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন দ্যা ফিজ। সাকিব-মোস্তাফিজের খেলা নিয়ে তাই শুধু দেশের ভক্তরা নয় ভারতের দর্শকরাও ভীষণ আগ্রহী।আর বাংলাদেশি দর্শকরা তো বরাবই আইপিএল এর ভক্ত। 
 
যদিও আসন্ন শ্রীলঙ্কা সফরের কারণে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে নাও খেলতে পারেন বাংলাদেশের খোলোয়াররা।
 
মে মাসের মাঝামাঝি বাংলাদেশ আবার আয়ারল্যান্ড সফর করবে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নিতে। ফলে এবারের আসরে হয়তো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হবে না বাংলাদেশি তারকাদের।
 
তবুও সাকিবের কেকেআর আর মোস্তাফিজের সানরাইজার্সের ম্যাচ নিয়ে আগ্রহ থাকবে বাংলাদেশের ক্রিকেট দর্শকদের।
 
নিচে দল দুটির মচ্যের ফিক্সার তুলে দেয়া হল।
 
কেকেআরের ম্যাচ:
 
৭ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: গুজরাট-কেকেআর
৯ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: মুম্বাই-কেকেআর
১৩ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: কেকেআর-পাঞ্জাব
১৫ এপ্রিল, বিকেল সাড়ে ৪টায়: কেকেআর-হায়দরাবাদ
১৭ এপ্রিল, বিকেল সাড়ে ৪টায়: দিল্লি-কেকেআর
২১ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: কেকেআর-গুজরাট
২৩ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: কেকেআর-বেঙ্গালুরু
২৬ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: রাইজিং পুনে-কেকেআর
২৮ এপ্রিল, বিকেল সাড়ে ৪টায়: কেকেআর-দিল্লি
৩০ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: হায়দরাবাদ-কেকেআর
৩ মে, রাত সাড়ে ৮টায়: কেকেআর-রাইজিং পুনে
৭ মে, বিকেল সাড়ে ৪টায়: বেঙ্গালুরু-কেকেআর
৯ মে, রাত সাড়ে ৮টায়: পাঞ্জাব-কেকেআর
 
 
হায়দরাবাদের ম্যাচ:
 
৫ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৯ এপ্রিল, বিকেল সাড়ে ৪টায়: হায়দরাবাদ-গুজরাট লায়নস
১২ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: মুম্বাই ইন্ডিয়ানস-হায়দরাবাদ
১৫ এপ্রিল, বিকেল সাড়ে ৪টায়: কেকেআর-হায়দরাবাদ
১৭ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: হায়দরাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব
১৯ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: হায়দরাবাদ-দিল্লি ডেয়ারডেভিলস
২২ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: রাইজিং পুনে-হায়দরাবাদ
২৫ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: বেঙ্গালুরু-হায়দরাবাদ
২৮ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: পাঞ্জাব-হায়দরাবাদ
৩০ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: হায়দরাবাদ-কেকেআর
২ মে, রাত সাড়ে ৮টায়: দিল্লি-হায়দরাবাদ
৬ মে, বিকেল সাড়ে ৪টায়: হায়দরাবাদ-রাইজিং পুনে
৮ মে, রাত সাড়ে ৮টায়: হায়দরাবাদ-মুম্বাই
১৩ মে, বিকেল সাড়ে ৪টায়: গুজরাট-হায়দরাবাদ
 
ইত্তেফাক/রেজা