মাস্তানি দিপীকার ভ্যালেনটাইন পার্টি যেমন কাটল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৪
বলিউডের পর্দায় আদর্শ জুটি রনবীর সিং-দিপীকা পাডুকোন। তাদের পর্দার রসায়নের সঙ্গে সঙ্গে বাস্তব জীবনের কেমিস্ট্রি নিয়েও কম কথা হয় না। বি টাউনের ধারণা ছিল, এবারের ভ্যালেনটাইন ডে তে এই দুই জুটির ভালোবাসার খবরে হয়ত পেজ-থ্রির পাতা ভরে উঠবে। কিন্তু পাপারাজ্জিদের সে আশায় গুড়েবালি।
 
বলিউড সুন্দরী ভ্যালেনটাইন ডে পালন করেছেন তবে সেটা কোন হ্যান্ডসাম হাঙ্কের সঙ্গে নয়। মাস্তানির এবারের ভি ডে সঙ্গী ছিলেন তার স্টাইলিস্ট শালিনা নাথানি।
 
দিপীকার সঙ্গে একটি ছবি টুইটারে শেয়ার করে শালিনা লেখেন,  ‘শহড়ের সবচেয়ে হটেস্ট ভ্যালেনটাইনকে আমি পেয়েছিলাম।’
 
 

#MyGirls ❤Happy Valentines Day! ❤#missingmygirls

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on Feb 14, 2017 at 9:09pm PST

 
এছাড়া দিপীকা নিজেও ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেন। যাতে দেখা যায় দিপীকা তার গার্ল গ্যাং নিয়ে ভি ডে উদযাপন করছেন।
 
ইত্তেফাক/রেজা