ময়মনসিংহে ধর্ষণের পর হত্যা : যুবকের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৩
ময়মনসিংহ সদরের চুরখাই গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় রফিকুল ইসলাম কাজল নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
 
ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
 
গত ২০১২ সালে সদর উপজেলার চুরখাই গ্রামের চান মিয়ার শিশু কন্যা সোনিয়া আক্তারকে একই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রফিকুল ইসলাম কাজল ধর্ষণের পর হত্যা করে।
 
রায় ঘোষণার সময় কাজল আদালতে উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাভোকেট কবীর উদ্দিন ভুইয়া।
 
ইত্তেফাক/উজ্জল