রিয়ালেই থাকতে ইচ্ছুক কলাম্বিয়ান রদ্রিগেজ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৩
ভবিষ্যত নিয়ে গুঞ্জন শুরু হলেও রিয়াল মাদ্রিদেই আরো দীর্ঘদিন থাকার ইচ্ছা পোষণ করেছেন তারকা ফরোয়ার্ড হামেস রদ্রিগেজ।
 
বুধবার চ্যাম্পিয়নস লীগের শেষ ১৬’র লড়াইয়ে নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জয়ী ম্যাচটিতে রিয়াল মাদ্রিদের হয়ে মূল একাদশে জায়গা পেলেও নিজেকে খুব একটা প্রমাণ করতে পারেননি এই কলম্বিয়ান তারকা। ম্যাচের ৭৬ মিনিটে লুকাস ভাসকুয়েজকে জায়গা করে দিতে রদ্রিগেজকে মাঠ ছাড়তে হয়। 
 
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো রিয়াল ছেড়ে প্রিমিয়ার লীগে পাড়ি জমাচ্ছেন রদ্রিগেজ। কিন্তু নিজেকে স্প্যানিশ রাজধানীতেই রাখার ইঙ্গিত দিয়েছেন এই ফরোয়ার্ড। 
 
রদ্রিগেজ বলেন, আমি মনে করি সবকিছু ভালোভাবেই হচ্ছে মাদ্রিদ একটি বড় ক্লাব এবং আমি এখানেই থাকতে চাই। ক্যারিয়ারে ভালো ও মন্দ দুটি দিকই আছে। কিন্তু এখানে আমি দীর্ঘদিন থাকতে চাই। 
 
মাদ্রিদ বস জিনেদিন জিদান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রদ্রিগেজ বলেছেন, সে একজন অসাধারণ প্রতিভাবান কোচ। ইতোমধ্যেই বেশকিছু বিষয় নিয়ে আমি তার সাথে আলোচনা করেছি। কিন্তু সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চাইনা। 
 
ইত্তেফাক/রেজা