সুবর্ণা মুস্তাফা সর্বোচ্চ করদাতা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৪
২০১৫-১৬ করবছরে অভিনেতা-অভিনেত্রী শ্রেণিতে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন নামী অভীনেত্রী সুবর্ণা মুস্তাফা। স্বীকৃতিস্বরুপ অর্থ মন্ত্রণালয় তাকে একটি সম্মাননাপত্র ও ট্যাক্স কার্ড প্রদান করেছে। 
 
বুধবার সেটি হাতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত সুবর্ণা। সম্মাননাপত্র ও কার্ডটির ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
IMG0
তিনি বলেন, খুব ভালো লাগছে। নাগরিক হিসেবে দায়িত্ব পালন করেছি। কর পরিশোধ করেছি সরকারের। সরকারও আমাকে মূল্যায়ন করেছে। সত্যিই অন্য রকম অনুভূতি। আমি চাই অন্যরাও কর পরিশোধ করুক, দেশের উন্নয়নে এগিয়ে আসুক। 
 
ইত্তেফাক/রেজা