আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে দাঙ্গাবাজদের সমস্যা সৃষ্টি নিয়ে মোটেই শংকিত নন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বৃহস্পতিবার দোহায় একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ২০১৮ বিশ্বকাপে কোন সমস্যা হবে বলে আমি মনে করিনা। রুশ কর্তৃপক্ষের প্রতি এ বিষয়ে আমার পূর্ণ আস্থা রয়েছে।
তিনি অারো বলেন, ২০২৬ সালের বিশ্বকাপ যেন তিন থেকে চারটি দেশ যৌথভাবে আয়োজন করে সে ব্যাপারে আমরা উৎসাহিত করব।
বৃহস্পতিবার ব্রিটেনে রুশ দাঙ্গাবাজদের নিয়ে প্রচার হতে যাওয়া একটি প্রমাণ্যচিত্রকে উপলক্ষ্য করে তিনি এই মন্তব্যটি করেছেন। যেখানে রাশিয়ার কট্টর সমর্থকদের মন্তব্য ধারণ করা হয়েছে। যেখানে তারা ইংলিশ সমর্থকরা বিশ্বকাপ দেখতে গেলে সমস্যার সৃষ্টি করবে বলে হুমকি দিয়েছে।
ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬ টুর্নামেন্ট চলাকালে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল ইংলিশ ও রুশ সমর্থকরা। এ সময় বেশ ক’জন কট্টরপন্থী রুশ সমর্থককে জোর করে দেশে ফিরিয়ে দেয়া হয়।
ইত্তেফাক/রেজা
