বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বাংলাদেশে পর্যটন এখন সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে।’
বৃহস্পতিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
মোটর বাইকযোগে পর্যটক দম্পতি আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরানী দিপালী আহমেদের ৮৭ দিনে দেশের ৬৪টি জেলা পরিভ্রমণের অভিজ্ঞতা বিনিময় করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ দম্পতি এই প্রথম মোটরবাইকযোগে বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরে বেড়ালেন।
সরকার ঘোষিত ‘ভিজিট বাংলাদেশ’ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় এ ভ্রমণের আয়োজন করা হয়। ভ্রমণকালে পর্যটক যুগল স্থানীয় জন প্রতিনিধি এবং সকল জেলার জেলা প্রশাসকগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ইত্তেফাক/মণ্ডল
