গ্রন্থমেলায় এসেছে মইনুল খানের ‘স্বর্ণমানব’ নামের গোয়েন্দা কাহিনি। এতে সাম্প্রতিক স্বর্ণ আটকের চমকপ্রদ কাহিনি তুলে ধরা হয়েছে। চোরাচালান প্রতিরোধে প্রতিটি ঘটনা একেকটি গোয়েন্দা গল্প।
এ বিষয়ে মইনুল খান বলেন, ‘আমরা সামনে স্বর্ণ আটক দেখছি। পেছনের এসব গল্প ক’জন জানছি? বইটিতে পাঠকের গোয়েন্দা কৌতুহল মিটবে। অন্যদিকে, স্বর্ণ চোরাচালান নিয়ে অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে।’
তিনি জানান, বইটিতে মোট আটটি গল্প আছে। গল্পগুলোর নাম: স্বর্ণমানব, কাইলা চোর, চোখে চোখ, ছদ্মবেশে, কোকেন উদ্ধারের নেপথ্যে, এত সোনা যায় কোথায়?, যা মিলেছে …, স্বর্ণ কতটুকু ধরা পড়ে।
বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোমিন উদ্দীন খালেদ। বইমেলার ১১ নম্বর প্যাভিলিয়নে এটি পাওয়া যাবে।
ইত্তেফাক/ইএইচএম
