রিও অলিম্পিকে ব্যবহৃত সুইমিংপুল গুলোর অবস্থা বেহাল। নীল যেই পানিতে সাঁতার কেটে স্বর্ণ পদক জয় করেছেন মাইকেল ফেলেপসহ অন্যান্য সাঁতারুরা, সেই পুলের পানিতে এখন সাতার কাটছে নান কীটপতঙ্গ। পানির রং হয়ে গেছে হলুদ। তার থেকে বের হচ্ছে পচা বুদবুদ।
ব্রাজিলের একটি পত্রিকার বরাত দিয়ে স্কাই নিউজ জানায়, অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় থাকা ব্রাজিলের এই সুইমিংপুল গুলোর রক্ষণাবেক্ষণের দায় কেউ নিতে চাইছে না। এখানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও বন্ধ রাখা হয়েছে। জানা যায়, বিদ্যুৎ বিল প্রদানে স্পোর্টস কনফেডারেশন বা রিও প্রশাসনের কেউ রাজি হচ্ছে না। সবাই চাইছে খরচ কমিয়ে আনতে। আর সে কারণেই পুলগুলো হয়ে পড়েছে অনিরাপদ।
এ ছাড়াও নিরাপত্তার অভাবে এই পুলগুলো সহ রিও অলিম্পিকে ব্যবহৃত বিভিন্ন স্পোর্টস গ্রাউন্ড থেকে চুরি হয়ে যাচ্ছে মূল্যবান দ্রব্য ও আসবাবপত্র। স্কাই নিউজ।
ইত্তেফাক/রাফাত
