ভারতকে ১৫৬ রানের টার্গেট দিলো বাংলাদেশের মেয়েরা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৪
নারীদের বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার কলম্বো ক্রিকেট টসে হেরে ব্যাটিংয়ে নেমে শারমিন আক্তারের ৩৫ হাঁকানো ফারজানা হকের ৫০ রানের সুবাদে ১৫৫ রান করে বাংলাদেশ।
 
এর আগে গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মিথিলা রাজ। ব্যাটিংয়ে নেমে  দলীয় ১৪ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে বাংলাদেশ। ওপেনার শারমিন সুলতানা ৭ ও সানজিদা ইসলাম ২ রান করে সাজঘরে ফেরেন।
 
অধিনায়ক রুমানা আহমেদ ১১, নিগার সুলতানা ১৮ (রানআউট), সালমা খাতুন ১৪ রান করে আউট হন। ১০ রানে অপরাজিত থাকেন শায়লা শারমিন। মানসি জোশি তিনটি, দেবিকা বৈদ্য দু’টি, শিখা পান্ডে ও রাজেশ্বরী গায়াকাদ একটি করে উইকেট নেন।
 
সুপার সিক্সে নিজ নিজ প্রথম ম্যাচে সহজ জয় দিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ ও ভারত।
 
ইত্তেফাক/মাহাদী