আর্সেনালের হারের সাক্ষী রোহিত শর্মা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৯
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে নক আউট পর্বে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের মধ্য দিয়ে অযাচিত এক রেকর্ড গড়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপের সর্বোচ্চ আসরে ২০০ গোল হজমের রেকর্ড এখন গানার্সদের দখলে।
 
আর্সেনালের এই লজ্জার রেকর্ডের দিন সস্ত্রীক মিউনিখের মাঠে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটার  রোহিত শর্মা । সাক্ষী ছিলেন গানার্সদের এই লজ্জার রেকর্ডের। লোকেশ রাহুলকেও দেখা যায় রোহিতের তোলা এক ছবিতে।
 
ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দু’ই টেস্টের দলে ঠাঁই হয়নি রোহিতের৷ তাই অবসর এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল ম্যাচে দর্শকাসনে ছিলেন সস্ত্রীক রোহিত শর্মা।
 
 

What a game to watch live!! The atmosphere was incredible! And thanks for the photobomb @rahulkl

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on Feb 15, 2017 at 3:30pm PST

 
ম্যাচ দেখার আগে স্ত্রী রীতিকাকে নিয়ে মিউনিখের কাউন্টিসাইড ঘুরে দেখেন রোহিত৷ এরপর খেলা উপভোগ করার পাশাপাশি ছবিও তোলেন রোহিত-রাহুল। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে সেই ছবি পোস্ট করেন রোহিত।
 
ছবির ক্যাপশনে রোহিত শর্মা লেখেন, 'অসাধারণ একটি লাইভ ম্যাচ। পরিবেশটাও দুর্দান্ত। আর অবশ্যই ধন্যবাদ ফটোবম্ব রাহুল।'
 
এদিকে গত বছর অক্টোবরে ইডেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে চোট পান রোহিত৷ তার পর ইংল্যান্ডে অস্ত্রোপচার করে রি-হ্যাবে ছিলেন৷ সম্প্রতি প্র্যাকটিস শুরু করলেও এখনও ম্যাচ ফিট না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না৷
 
ইত্তেফাক/রেজা