ধোনি যখন কুকুর প্রশিক্ষক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৯
অবসর দিন গুলো ভালোই কাটছে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির। দিনকয়েক আগে খবর বেরিয়েছিল ধোনি তার মেয়ের সঙ্গে খেলছে। এবার দেখা গেল ধোনি ব্যস্ত তার পোষ্য কুকুর নিয়ে। তিনি কুকুরগুলোর প্রশিক্ষক।
 
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন ধোনি, যেখানে তার কুকুর-প্রেমের বিষয়টি স্পষ্ট হয়েছে।
 
ভিডিওতে দেখা যায়, একটি টেনিস বল নিয়ে ধোনিকে দেখা গিয়েছে পোষা তিনটে কুকুরকে ট্রেন করাতে। ধোনি কী বলছেন, তা স্পষ্ট শোনা যায়নি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে। তবে তাঁকে দেখা যাচ্ছে একটি টেনিস বল ছুঁড়ে পোষ্যদের খুঁজে আনার নির্দেশ দিতে।
 
২০১৩ সালে ধোনি একটি রাস্তার কুকুরকে নিয়ে বাড়িতে পোষেন। তাঁর স্ত্রী সাক্ষীও পশুপ্রেমী বলে জানা গিয়েছে। বিভিন্ন ছবিতেই সাক্ষীর সঙ্গে বিভিন্ন কুকুরকে দেখা গিয়েছে।
 
কয়েকদিন আগেই ধোনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাঁচির বাড়িতে যেতে পছন্দ করি একটাই কারণে। ওখানে আমার পোষা তিন কুকুর রয়েছে। ওদের সেরা ব্যাপারটা হল, সিরিজ জিতি বা হারি— ওদের ব্যবহারে কোনও পরিবর্তন আসে না।
 
 

A post shared by @mahi7781 on Feb 16, 2017 at 9:48pm PST

 
ধোনি যে কুকুর প্রেমী, তা আগেও দেখা গিয়েছে বহুবার। অখন্ড অবসরে তাই কুকুর নিয়েই খেলায় মেতে উঠলেন সদ্য সাবেক ভারতীয় অধিনায়ক। আইপিএল হোক বা জাতীয় দলের জার্সি— খেলার মাঠে বারবারেই ধোনির কোলে কুকুরের ছবি দেখা গিয়েছে আগে।
 
ইত্তেফাক/রেজা