বেলারুশের এক ক্রীড়া সম্পাদক স্থানীয় হকি টিমের বিপক্ষে ভবিষ্যতবাণী করে ভুল প্রমাণিত হওয়ায় এবার নিজের প্রকাশিত সংবাদপত্র খেতে বাধ্য হলেন । এমন চমৎকৃত এ ঘটনাটি নিয়ে খবর ছেপেছে ব্রিটিশ ব্রডকাস্টিং নিউজ- বিবিসি।
আর হতভাগা সে সম্পাদক হচ্ছেন ভেচেসলাভ ফেদোরেনকভ, যিনি দেশটির প্রধান ক্রীড়া সংবাদপত্র ‘প্রেসবল’ এ কাজ করেন।
ফেদোরেনকভ ভবিশ্যতবাণী করেছিলেন যে, স্থানীয় হকি ক্লাব ‘ডায়নামো মিনক্স’ কোনভাবেই কনটিনেল্টাল হকি লীগের প্লে-অফে পৌছুতে পারবেনা, যেখানে বরাবরই রাশিয়ার হকি টিমগুলোই প্রতিনিধিত্ব করে আসছে।
কিন্তু আশ্চর্যের বেপার হচ্ছে, ডায়নামো মিনস্ক তার এই ভবিষ্যতবাণীকে ভুল প্রমাণিত করে দেয়। আর তাতেই নিজের দেয়া কথা রক্ষা করতে হলো ফেদোরেনকভের।
তবে এতে মোটেও পিছপা হননি এই সম্পাদক। ঠিকই তিনি এক কপি সংবাদপত্র হাতে ক্লাবটির অফিসে চলে যান। সেখানে সবার সামনেই সুপ সহকারে খাওয়া শুরু করেন সংবাদপত্রের কাগজ। তবে সুপ স্বল্পতার কারনে তিনি মাত্র অর্ধেক সংবাদপত্র গলাধঃকরণ করতে পেরেছেন।
এরপর ফেদোরেনকভ জানিয়েছেন, পছন্দের টিমের জন্য তিনি সবই করতে পারেন। স্থানীয় এ টিমকে ভালোবাসেন বলেই তিনি এই ধরণের ভবিষ্যতবাণী করেছিলেন। তবে এ ধরণের পাগলামো আর কখনো করতে যাবেন না বলেও জানান তিনি। বিবিসি।
ইত্তেফাক/ সেতু
