ফটোশুটের জন্য ১০০৪ ফুটের বিল্ডিং থেকে ঝাঁপ!

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৯
একটি দুঃসাহসিক ছবি তোলার জন্য এক হাজার চার ফুটের বিল্ডিং থেকে সহকর্মীর এক হাত ধরে ঝুলে পড়লেন ভিকি ওডিন্টকোভা (২৩) নামে এক তরুণী।
 
জানা গেছে, শুধু একটি ছবি তোলার জন্য কোনো লাইফ সাপোর্ট ছাড়াই রাশিয়ান এই মডেল দুবাইয়ের ১,০০৪ ফুটের কায়ান টাওয়ার থেকে ঝুলে পড়েন। পুরুষ সহকারীর হাত ধরে এই বিল্ডিংয়ের কার্নিস থেকে ঝুলে পড়েন তিনি। IMG0একটু হলেই বিপদ হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত ভালভাবেই শেষ হয় ফটোশ্যুটটি। স্যোসাল মিডিয়ায় সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্