সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ শনিবার বেলা ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক পাঁচদিনের রিমান্ড শেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শাহজাদপুর আমলী) আদালতে হাজির করে। পরে আদালতের বিচারক হাসিবুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসিরুদ্দিন, হযরত আলী, নজরুল ইসলাম ও মানিক।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল আহত হন।
ইত্তেফাক/কাউছার
