অভিনয় জীবনের শুরু থেকেই বলিউডে আলোচিত নায়িকা কঙ্গনা রানাউত। সিনেমার খবরের চাইতে ব্যক্তিগত কারণেও প্রায় তিনি খবরের শিরোনামে থাকেন তিনি। ঠোঁটকাটা কঙ্গনা নিজের সর্ম্পকে ভক্তদের জানাতে কখনোই কার্পণ্য করেন না।
এই মুহূর্তে কঙ্গনা ‘রেঙ্গুন’ ছবির প্রচারণায় ব্যস্ত। কঙ্গনার সঙ্গে শহীদ কাপুর ও সাইফ আলি খান অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন বিশাল ভারদ্বাজ। আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।
ছবিটির প্রচারণার জন্য কঙ্গনা, সাইল আলী খান ও শহীদ কাপুর হাজির হয়েছিলেন এন্ড টিভির গানের রিয়েলিটি শো ‘দ্যা ভয়েস ইন্ডিয়া সিজন টু’ এর সেটে। সেখানে শুটিংয়ের সময় শো য়ের বিচারক শান ও সেলিম মার্চেন্ট কমেডিয়ান-অভিনেত্রী সুগন্ধা মিশ্রাকে কঙ্গনার মিমিক্রী করার জন্য অনুরোধ করেন।
কঙ্গনার সামনে সুগন্ধা তার মিমিক্রী শুরু করলে তেলে বেগুনে জ্বলে উঠে রেঙ্গুন হিরোইন। তিনি বলেন, ‘মনে হচ্ছিল আমি তার মুখে চড় মারি।’ ঘটনার অাকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে উঠলে পড়ে সেটি সামলে নেন।
এটি আসলে বাস্তব নাকি কোন মজা ছিল সেটি শো দেখলেই বোঝা যাবে।
ইত্তেফাক/রেজা
