প্রেমিকা রুক্মিণীর ওপর বিরক্ত দেব

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৫
টলিউডের সুপারস্টার দেব আর রুক্মিণীর সম্পর্কটা এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। এক সঙ্গে রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’-এ প্রথম বার অনস্ক্রিন দেখা যাবে এই জুটিকে।
 
মডেলিং জগতের পরিচিত মুখ হলেও রুক্মিণীর ডেবিউ ফিল্ম এটাই। এই ছবির মাধ্যমেই টলিউডে এন্ট্রি নিতে চলেছেন তিনি। কিন্তু এই ছবির সূত্রেই রুক্মিণীর ওপর রেগে গেলেন দেব! বরং বলা ভাল, বান্ধবীর ওপর কিছুটা বিরক্ত নায়ক।
 
আসলে ‘চ্যাম্প’-এর শুটিং শেষ। এখন শুরু হয়েছে ডাবিংয়ের কাজ। ডাবিং করতে গিয়ে স্টুডিও থেকেই নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রুক্মিণী।
IMG0
সেই ছবি দেখেই দেব টুইট করেছেন, ‘তুমি কি ডাব করছে নাকি পোজ দিচ্ছ? প্লিজ মন দাও। ভাল করে কাজ কর। বিশ্বাস কর, অভিনয়টা সোজা কিন্তু ডাবিং অনেক কঠিন। আমি নিজেও এখনও শিখছি।’
 
ইত্তেফাক/রেজা