দু’জনেই নায়িকা, সুন্দরী, একই ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছেন। আবার দু’জনের ব্যক্তিগত ইকুয়েশনও দারুণ। তারা মিমি ও নুসরাত। তাদের দুজনের মধ্যে এমন অনেক মিল খুঁজে পাওয়া যায়।
দুই নায়িকা রিয়েল লাইফে বেস্ট ফ্রেন্ড। যে কোনও দরকারে একে অপরের পাশে থাকেন। শোনা যায় রাজের সঙ্গে ব্রেকআপের পর মিমির পাশে বন্ধুর মতো ছিলেন নুসরাত। আবার পার্ক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন বয়ফ্রেন্ড কাদের খান গ্রেফতারের পর আসল বন্ধুর মতোই মিমিকে পাশে পেয়েছিলেন নুসরাত। তাঁরাই এ বার সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘বোন’ বলে ঘোষণা করলেন।
IMG0
দু’জনের একই রকম পোশাক পরা একটি ছবি শেয়ার করেছেন মিমি। সঙ্গে মজা করে দেওয়া তাঁর বার্তা, ‘…শুধু ভেতর থেকে নয়, বাইরে থেকেও আমরা দুইজন সোল সিস্টার। আমরা যখন এক সঙ্গে শপিং করি তখনই এটা হয়।’
ইত্তেফাক/রেজা
