টাঙ্গাইলের সখীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় অপহৃতা কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মহসিন শরীফসহ পাঁচজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় ওই রাতেই শরীফের সহযোগী আবদুল আলীমকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়ে পৌর শহরের সৌখিনমোড় এলাকায় পৌঁছলে মহসিন শরীফ ও তার সহযোগিরা ওই কলেজ ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যান।
ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে উদ্ধার ও অপহরণকারীদের বিচার চাই।’
তবে গ্রেফতারকৃত আবদুল আলীম বলেন, মহসিনের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। আমি অপহরণের সঙ্গে জড়িত নই।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল আলীমকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপহৃতাকে উদ্ধার এবং প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/কাউছার
