ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইফ-অমৃতা কন্যা সারা আলী খান। টাইগার শ্রফের বিপরীতে মূলচরিত্রে তিনি কাজ করবেন বলে বলিউড সূত্রে জানা গেছে। এর আগে ছবিটিতে টাইগারের গার্লফ্রেন্ড দিশা পাটানি কাজ করবেন বলে খবর বেরিয়েছিল।
ধর্মা প্রোডাকশনের একটি সূত্র জানায়, প্রযোজক কারান জোহর ও পরিচালক পুনীত মালহোত্রা এম এস ধোনি: দ্যা অানটোল্ড স্টোরি ও কংফু ইয়োগা তে দিশার অভিনয় দেখে তাকে স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২ ছবিতে কাস্ট করার সিদ্ধান্ত নেয়। টাইগারও তার গার্লফ্রেন্ডের সঙ্গে কাজ করতে খুব আগ্রহী ছিল। ফলে অফস্ক্রিন জুটি টাইগার-দিশা অনস্ক্রিনে আসার একটা সম্ভাবনা তৈরী হয়েছিল। কিন্তু অজানা কিছু কারণে দিশাকে সরিয়ে আবার সারাহকে চুক্তিবদ্ধ করা হয়েছে।
IMG0
কারান সবসময় সারাহকে বলিউডে আনতে আগ্রহী ছিলেন। সেক্ষেত্রে ফালতু সিনেমার রিমেকে শহীদ কাপুরের ছোটভাই ঈশানের বিপরীতে তাকে বলিউডে অভিষেক করার কথােই শোনা গেছিল।তবে সারাহ চুক্তি হওয়ারা বিষয় নিয়ে প্রযোজক কারান জোহর এখনো মুখ খোলেনি।
এদিকে কোন ছবি থেকে দিশাকে সরানো এটাই প্রথম নয়। এর আগেও টাইগারের বিপরীতে বাগি ছবিতে দিশাকে সরিয়ে কাজ বাগিয়ে নেন বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপুর।
এর আগে স্টুডেন্ট অব দ্যা ইয়ার ছবি দিয়ে কারান বলিউডে বরুন, আলিয়া ও সিদ্ধার্থ তিনটি নতুন মুখ উপহার দিয়েছিল।
ইত্তেফাক/রেজা
