মুজিব গ্রাফিক নোভেল তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন আজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০২

রবিবার ১৯ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রচিত গ্রাফিক নোভেল ‘মুজিব-৩’ এর মোড়ক উন্মোচন করা হবে।

শিশু কিশোরদের জন্য রচিত এই বইটিতে ‘অসমাপ্ত আত্মজীবনী’র উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়ে ক্রমান্বয়ে মোট ১২টি খণ্ডে প্রকাশ করা হবে। ইতিমধ্যে যার ২টি খণ্ড প্রকাশিত হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদু্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি, নাহিম রাজ্জাক এমপি, শিল্পী রাশাদ ইমাম তন্ময়সহ আরো অনেকে।

বইটি পাওয়া যাবে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গনে সিআরআই স্টল নং ১০০ এবং ১০১ এ।

ইত্তেফাক/নূহু