জনাথন সুইফটের উপন্যাস ‘গালিভার ট্রাভেলস’ অবলম্বনে আবুল মনসুর আহমদ রচনা করেন ব্যঙ্গাত্মক গল্প ‘গালিভারের সফর’। একুশে নাট্যোৎসব উপলক্ষে বাংলা একাডেমির মুক্তমঞ্চে আজ বিকেল সাড়ে ৪টায় মঞ্চায়িত হবে নাটকটি।
ভিশন থিয়েটারের জন্য কালজয়ী এ গল্পের নাট্যরূপ দিয়েছেন গোলাম সারোয়ার ও নির্দেশনা দিয়েছেন গোলাম শাহরিয়ার সিক্ত। গালিভারের সফর এ শিক্ষা সচেতনতা ও পাশ্চাত্য সভ্যতার সঙ্গে পাশ্চ্যের গোঁড়ামিকে তুলনামূলক নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শেখ শাফায়েতুর রহমান, কবীর লিটন, নীহার রঞ্জন সাহা, সামনুন ইসলাম তূর্য, চৈতী চৌধুরী, মো. আরিফুল ইসলাম, মো. মুরাদ হোসেন, মনির হোসেন আবীর, নবীনা সুষমী, মেরিন আক্তার, দিপু আহমেদ, জাহির রায়হান পাপ্পু প্রমুখ। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন পলাশ হেনড্রি সেন, পোশাক পরিকল্পনায় তানিয়া হোসেন, আবহসঙ্গীতে শুভাশিষ দত্ত তন্ময়, সমন্বয়কারী সামনুন ইসলাম তূর্য ও মঞ্চ ব্যবস্থাপনায় মো. মুরাদ হোসেন।
ইত্তেফাক/আনিসুর
